June 2, 2026, 10:34 am

রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলি!

Reporter Name
  • আপডেট Wednesday, March 11, 2026
  • 89 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তরা গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়িটির মালিক আবুল কাশেম। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী এবং এ কে এস বি গ্রুপের এমডি। এ বিষয়ে বাড়িটির মালিক আবুল কাশেম এবং তার পরিবারের কেউ কোন কথা বলতে রাজি হননি।
স্থানীয় সূত্রে জানা যায়, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে বাড়িটির সামনে অবস্থান করেন। এ সময় ওই বাড়ির সামনের রাস্তায় লোকজনের যাতায়াত দেখে তারা চলে যায়। পরবর্তীতে লোকজন কমলে তারা ফের এসে গুলি করে পাশের গলি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে বাড়িটির সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম বলেন, গুলির ঘটনার সময় আমি ওই জায়গায় (পার্কিং) ছিলাম। সিকিউরিটি গার্ড মনির গার্ড রুমে খাচ্ছিলেন। তখন আমি ইফতার রেডি করছিলাম। ওই সময় হটাৎ করে অজ্ঞাত ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে যায়।
এ বিষয়ে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও আলামত সংগ্রহ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর