June 2, 2026, 10:34 am

পূবাইলে তরবারিসহ পেশাদার সন্ত্রাসী হিমেল গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, March 11, 2026
  • 91 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে লোহার তৈরি ধারালো তরবারিসহ মঞ্জুরুল ইসলাম ওরফে হিমেল (৩০) নামে এক পেশাদার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাত সোয়া ১০টার দিকে মিরের বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার ‘মোবাইল ০৬’ ডিউটির অফিসাররা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একদল সশস্ত্র সন্ত্রাসী বাতেন মেমোরিয়াল স্কুলের পাশে রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হিমেলকে একটি লোহার তরবারিসহ ধরে ফেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে তাঁর আরও ১০-১২ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মঞ্জুরুল ইসলাম ওরফে হিমেল পূবাইল থানার পদহারবাইদ (আঠাইয়াবাড়ী) এলাকার আরিফুল ইসলাম জুয়েলের ছেলে।
পূবাইল থানার এসআই খালেদ হাসান  জানান, হিমেল একজন পেশাদার অপরাধী। দীর্ঘদিন ধরে তিনি পূবাইল ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পালিয়ে যাওয়া অন্য অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) হিমেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর