July 23, 2026, 5:18 pm

টঙ্গীতে বিশেষ অভিযানে ৩৫ ছিনতাইকারি ও মাদকসেবি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, March 10, 2026
  • 131 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী হাজীর মাজার বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩৫জন ছিনতাইকারি, মাদক বিক্রেতা ও মাদকসেবিকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত ১১টা থেকে আজ মঙ্গলবার ভোররাত ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর আলী, মাজেদুল ইসলাম মাহি, সাজু হাসান, জয়, মো. ফাহিম সিফাত, ইমন, ইমন হাছান বাদল, মো. রাহাত, মুরা হোসেন, আল আমীন, আলী হোসেন, শফিকুল ইসলাম মানিক, মাহবুব সালমান, শাকিল মিয়া, মো. আজিম, নুরুজ্জামান, নাজমুল, মো. জিহা, ছানোয়ার হোসেন, মো. শহিদুল ইসলাম, আতিক হাসান, নাজিম হোসেন, জামিল হোসেন, রফিকুল ইসলাম, মোস্তাক হোসেন, রমজান আলী, মো. হাবিবুর রহমান, মো. রবিন মিয়া, শফিকুর রহমান, ওমর ফারুক, তুহিন, মো. রাকিব, ও মো. রবি।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাই ও মাদক কারবার বৃদ্ধি পাওয়ায় পথচারীসহ এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়ে। এরই জের ধরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর