July 25, 2026, 4:50 pm

নাগরিকদের দ্রুত সেবা দিতে সিটি কর্পোরেশন প্রশাসন কাজ করে যাচ্ছে : সিটি প্রশাসক শওকত

Reporter Name
  • আপডেট Tuesday, March 10, 2026
  • 105 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম:: গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে এসব খাল খনন করে প্রবাহমান রাখা হবে, যাতে জলধারা চলমান থাকে এবং কোথাও জলাবদ্ধতা বা দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি না হয়। নাগরিকদের দ্রুত সেবা দিতে সিটি কর্পোরেশন প্রশাসন কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে নিয়মিত সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের জোন-২ এর পূবাইল এলাকায় মিরের বাজার এলাকায় ব্রিক ড্রেনসহ সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এসব কথা বলেন।
তিনি বলেন, যেখানে লাইট স্থাপন করা আছে কিন্তু বাল্ব নষ্ট হয়েছে সেগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। আর যেসব স্থানে এখনো লাইট স্থাপন করা হয়নি, সেখানে নতুন করে লাইট স্থাপন করা হবে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে প্রতিটি জোনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী ও সুবিধাভোগীদের রাস্তা নির্মাণকাজের মান ঠিক আছে কিনা তা নজরদারি করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন,পূবাইল জোনাল অফিস ইঞ্জিনিয়ার আমান, পূবাইল থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া সদস্য সচিব আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর