June 2, 2026, 12:54 pm

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Monday, March 9, 2026
  • 59 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর রুমা আক্তার (২৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এই মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সোমবার (৯ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার ‘লাইফ কেয়ার হাসপাতালে’ এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার শ্রীপুর পৌরসভার উজ্জিল্যাব এলাকার মানিক মিয়ার স্ত্রী। তাদের ১০ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। রুমা গোসিংগা ইউনিয়নের হেরা পটকা গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রসব বেদনা উঠলে গত শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে রুমাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ১০টার দিকে আশুলিয়া নারী ও শিশু কেন্দ্রের গাইনী বিশেষজ্ঞ ডা. রাজশ্রী ভৌমিক এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসক রেজওয়ান অস্ত্রোপচার কক্ষে নিয়ে যান। বেলা ১২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর থেকে প্রসূতিকে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় এবং স্বজনদের দেখা করতে দেওয়া হয়নি। সোমবার ভোরে রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের না জানিয়েই তাকে চিকিৎসার জন্য উত্তরার একটি হাসপাতালে পাঠায়। পথে রুমার মৃত্যু হলে স্বজনরা উত্তেজিত হয়ে সকাল ৭টার দিকে হাসপাতালে ভাঙচুর শুরু করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, ‘রোগীর স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আমরা জেনেছি, সিজারের পর ওই হাসপাতালে কোনো সার্বক্ষণিক চিকিৎসক ছিল না। নবজাতকের অবস্থাও সংকটাপন্ন। পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর