June 2, 2026, 12:53 pm

টঙ্গীতে নিরাপত্তাকর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, ককটেল নিক্ষেপ

Reporter Name
  • আপডেট Sunday, March 8, 2026
  • 86 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ বাগানবাড়ি এলাকার মায়ের দোয়া রোডে একটি রিয়েল এস্টেট কোম্পানির অফিসের সামনে নিরাপত্তাকর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
এ সময় কোম্পানিটির নিরাপত্তাকর্মী নান্টু মিয়া (৩৫)-কে মারধর করা হয়। তবে ঘটনার প্রায় দুই মিনিট আগে অফিস ত্যাগ করায় কোম্পানির মালিক মো. কামরুজ্জামান অল্পের জন্য প্রাণে রক্ষা পান বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তাকর্মী নান্টু মিয়া জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে দুই ব্যক্তি অফিসের গেটে এসে মালিক কামরুজ্জামানকে খুঁজতে থাকেন এবং ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তিনি বাধা দিলে তারা মালিকের অবস্থান জানতে চান। একপর্যায়ে তাকে জোর করে রাস্তার পাশে নিয়ে যাওয়া হয়। পরে আরও দুইজন অজ্ঞাত ব্যক্তি সেখানে যোগ দিলে চারজন মিলে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকে এবং মালিকের অবস্থান জানতে চাপ দেয়।
তিনি আরও জানান, এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে সন্ত্রাসীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা একটি নোহা গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে কোম্পানির মালিক মো. কামরুজ্জামান বলেন, ‘সন্ত্রাসীরা কেন আমাকে খুঁজছিল তা আমার জানা নেই। এ ঘটনায় আমি রবিবার থানায় মামলা করব। আমার জীবনের নিরাপত্তা চাই। অফিসের সিসিটিভি ক্যামেরায় ঘটনার ফুটেজ রয়েছে। বিষয়টি প্রশাসন দেখবে বলে আশা করছি।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর