June 2, 2026, 1:13 pm

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, March 7, 2026
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক ঃর গাজীপুরের টঙ্গীতে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টঙ্গীর বড় দেওড়া এলাকায় অবস্থিত টঙ্গী রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা
ইফতার মাহফিলে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক মোঃ আলী আকবর। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নওরোজের স্টাফ রিপোর্টার সাংবাদিক অলিদুর রহমান অলি, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আনন্দ টিভির সাংবাদিক শাকিল, এশিয়ান টিভির সাংবাদিক মোবারক হোসেন রনি, কবি ও সাংবাদিক মশিউর রহমান মোহাম্মদ জসিম উদ্দিন জুয়েল,মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,শাজাহান শোভন, মনিরুল ইসলাম রাজীব, মোঃ হানিফ হোসেন, পলাশ সরকার, মোঃ মোস্তফা,মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জাফর আলী,মোঃ হিমেল,মোঃ শাকিল ফারুকী,মিজানুর রহমান সবুজ,আশরাফুল ইসলাম,মোঃ ফারুক হোসেন,মোঃ আক্তার হোসেন ঢালী,পারভেজ মারুফ,মোছাম্মৎ শামীমা খানন বেবী,মোসাম্মৎ চায়না আক্তার, মোসাম্মদ কিবরিয়া বেগম, মোসাম্মদ মুক্তা আক্তার সহ প্রমুখ
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় করে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এবং আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলীর সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে পরিপূর্ণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর