July 25, 2026, 6:05 pm

কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Saturday, March 7, 2026
  • 134 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি এসকেভেটর (মাটি কাটার যন্ত্র) আটক করা হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তরগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলামকে (৫০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ (১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি এসকেভেটর আটক করা হয়।
নাহিদুল হক বলেন, ‘অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর