June 2, 2026, 2:15 pm

উত্তরায় একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণ নারী শিশুসহ ১০জন দগ্ধ

Reporter Name
  • আপডেট Friday, March 6, 2026
  • 103 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় কামারপাড়া ১০ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কামারপাড়ার ১০ নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বাসভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন রুবেল (৩০), তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭)। রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তাঁর স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা খাতুন (১৯)। এ ছাড়া আবু কালাম রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।
এদিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাঁদের মধ্যে রুবেলের শরীরের ৩২ শতাংশ, সোনিয়া আক্তারের ১০০, রোজার ১৮, রিয়ার ৩২, এনায়েত আলীর ৮৫, দেলেরা খাতুনের ১৪, জুনায়েদের ২৪, হাবিবের ১৯, আয়েশা খাতুনের ১২ এবং আবু কালাম রুবেলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া তাঁদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। গ্যাসলাইন লিকেজে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর