July 25, 2026, 6:05 pm

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর নিহত

Reporter Name
  • আপডেট Friday, March 6, 2026
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পুবাইল বাটপাড়া রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন-শেখ হাবিব বাপ্পী ও সজিব ভূঁইয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুবাইল রেলওয়ের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে তারা রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিলেন। সেসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে মোটরসাইকেলে ধাক্কা দেয়। বিকট শব্দে মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা দুজন রেললাইনের পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর