নিজস্ব প্রতিবেদক :: চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংস্থার মাদকবিরোধী পৃথক ৪টি অভিযানে ১৭৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপ, ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার (৪ মার্চ) দিবাগত গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১১টি হলুদ ও মরিচের গুঁড়ার বস্তার মধ্যে পাচারকালে ৭৪ বোতল এস্কাফ ডিএক্স নেশার সিরাপসহ মো. ইব্রাহীম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে।
এদিকে সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচার্লিত টাস্কফোর্স অভিযানে ১১৫ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের মৃত সোলেমান মন্ডল কালুর ছেলে আরিফ আলী ওরফে আরিফ পাঠান (৪৫) ও তার স্ত্রী বেবী বেগম (৪০)। সীমান্তে বিজিবির অপর দুই অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হলেও কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘সীমান্তের বিশ্বনাথপুর গ্রামে হলুদ মরিচের বস্তার মধ্যে পাওয়া যায় ৭৪ বোতল মাদক সিরাপ।