July 6, 2026, 6:09 pm

তরুণ উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেনের সমঝোতা স্মারক সই

Reporter Name
  • আপডেট Wednesday, March 4, 2026
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ব্যবসা সৃষ্টি, ব্যবসায় পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, পণ্যের বাজারজাতকরণ, বাজার সংযোগ এবং প্রযুক্তি ও উদ্ভাবনী উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ। আজ বুধবার (৪ মার্চ) আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত সমঝোতা স্মারক সই করেন।
অনুষ্ঠানে আরও ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান ও মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম সরদার, সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর অ্যাডভাইজর (পলিসি অ্যাডভোকেসি) জাফর উল্লাহ খান, সিনিয়র লিড (ইয়ুথ, চাইল্ড পোভার্টি অ্যান্ড ইকোনমিক রেজিলিয়েন্স) নিশাত আফরোজ মির্জা এবং হেড অব পার্টনারশিপ ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঢাকার বাইরে কোনো কার্যালয় না থাকায় এসএমই ফাউন্ডেশন অংশীদার সরকারি-বেসরকারি সংস্থার মাধ্যমে সারা দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর সঙ্গে যৌথ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তরুণদের শুধু চাকরি না খুঁজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর