October 12, 2026, 10:43 am

শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড-অপু

মাসুদ আলম
  • আপডেট Sunday, June 25, 2023
  • 171 জন দেখেছে

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন । সেই সংসার টিকেছিল ১০ বছর। এরপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা।  অপুর কাছে শাকিব এখন শুধুই তার সন্তানের বাবা ও প্রাক্তন স্বামী। তবে ইদানিং প্রাক্তন স্বামীকে নিয়েই বেশি ইতিবাচক কথা বলতে দেখা যাচ্ছে এই ঢালিউড কুইনকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ দেখা গেছে অপুকে। জানিয়েছেন, সবসময়ই এই নায়কের পাশে থাকবেন তিনি। অপু বলেন, “শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তা সম্মুন্নত থাকুক। কিন্তু দুয়েকজন তার সিনেমার প্রচারণার এই সময়ে তাকে নিয়ে নানান কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না। কোনোভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণেই আমি ‘প্রিয়তমা’র পাশে রয়েছি।”

তবে কি বুবলীকে ইঙ্গিত করছেন অপু? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি কারো নাম বলতে চাই না। কারো নাম মুখেও আনতে চাই না। শুধু বলতে চাই যে-ই করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করছে।’

গত রোজার ঈদের মতো এবারের কোরবানির ঈদেও মুখোমুখি হবেন শাকিব, অপু ও বুবলী। ঈদে মুক্তি পাবে শাকিবের ‘প্রিয়তমা’। এতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। অপুকে দেখা যাবে ‘লাল শাড়ি’ সিনেমায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর