July 25, 2026, 8:12 pm

টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • আপডেট Tuesday, March 3, 2026
  • 149 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশন-এর ৫৩ নম্বর ওয়ার্ডে পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন কর হয়েছে। পণ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মোঃ হাসিবুর রহমান (পলাশ) এবং টঙ্গী রিপোর্টার্স ক্লাব-এর সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে পীরজাদা মো: নোয়াব আলী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে টিসিবির এ কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হবে। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সময়ে টিসিবির পণ্য নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে আনছে। এ ধরনের কার্যক্রম নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালনার আহ্বান জানান তিনি।
ওয়ার্ড সচিব মোঃ হাসিবুর রহমান (পলাশ) বলেন, সঠিক তালিকা অনুযায়ী উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পণ্য বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর