স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সিআর পরোয়ানাভূক্ত আসামী ১। মো: ইব্রাহিম খলিল রাজন, পিতা- মোঃ খোরশেদ আলম, সাং-সিংবা,ড়ি থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ছিনতাইকারী ২। জাহিদ (২৫), পিতা-মৃত জাকির হোসেন, মাতা-ডলি,সাং_অন্তরা পুর, থানা-বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান সাং- বউবাজার, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর গাজীপুর, মাদক মামলার আসামী ৩। মোঃ শাহেদ (২৫), পিতা-আশরাফ উদ্দিন, মাতা-হালিমা বেগম, সাং-চরতোরাব আলী, থানা-চরজব্বার, জেলা-নোয়াখালী, বর্তমান সাং- উত্তরা ১৩ নং সেক্টর, থানা-উত্তরা পশ্চিম, ঢাকাকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং-০৩, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ১০(ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।