July 25, 2026, 8:21 pm

টঙ্গীতে তুলার গুদামে আগুন

Reporter Name
  • আপডেট Tuesday, March 3, 2026
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পোঁছে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোমবার সন্ধ্যায় টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় জনৈক মাসুদ রানার বর্জিত তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় গুদামে থাকা মালামাল।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলমান আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর