June 2, 2026, 4:40 pm

গাজীপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

Reporter Name
  • আপডেট Monday, March 2, 2026
  • 80 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে এই দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
দণ্ডপ্রাপ্তরা হলেন, তুমুলিয়া গ্রামের সিরাজউদ্দিন শেখের পুত্র জহিরুল ইসলাম (৩৮) এবং জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকার জাকির হোসেনের পুত্র মো: আবদুল্লাহ (২৬)।
জানা গেছে, কাপাসিয়া মোড় ও কলাপাটুয়া এলাকায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় জহিরুল ইসলামকে এবং গাঁজা সেবনরত অবস্থায় আবদুল্লাহকে আটক করা হয়। পরে দুপুরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী উভয়কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর