নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা আজ ০২ মার্চ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এবং গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং উপস্থিত জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের সাথে বিস্তারিত মতবিনিময় করেন।
সভায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবা প্রত্যাশী জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। মাননীয় সংসদ সদস্যবৃন্দ মহানগর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।