July 25, 2026, 11:14 pm

টঙ্গীতে কভার্ড ভ্যান চাপায় গ্রামীণ ফোন কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • আপডেট Friday, February 27, 2026
  • 161 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে কাভার্ড ভ্যান চাপায় কল্যানময় দেবনাথ (৪৬) নামে এক গ্রামীণ ফোন কর্মকর্তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদ নগর শালিকচুড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
নিহত কল্যাণময় দেবনাথ বাগেরহাট জেলার ফকির হাট থানার সাইটতলা গ্রামের অমূল্য দেবনাথের ছেলে। তিনি গ্রামীণ ফোনের হেড অফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আটক গাড়ি চালকের নাম ওমর আলী (৫৭)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাওইখোলা গ্রামের মৃত রয়াত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ি থেকে ঢাকাগামী সুন্দরবন কোরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী কভার্ড ভ্যান শালিকচুড়া এলাকা অতিক্রম করার সময় অসতর্কতা বসত গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন কল্যানময় দেবনাথ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে চালক ও গাড়ি আটক করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর