July 26, 2026, 12:30 am

উত্তর সিটিতে অবৈধভাবে কোনো কাজ করতে দেওয়া হবে না : প্রশাসক

Reporter Name
  • আপডেট Thursday, February 26, 2026
  • 141 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: ঢাকা উত্তর সিটি করপোরেশনে অবৈধভাবে কোনো কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, জনগণ যেন দৃশ্যমানভাবে নগর উন্নয়নের কার্যক্রম দেখতে পারে, সে লক্ষ্যেই দায়িত্ব পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। বিগত সময়ে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, সেটি যাচাই-বাছাই করা হবে এবং সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত করা হবে। শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণের জন্য সামাজিক সচেতনতা ও মনিটরিং বৃদ্ধি করতে হবে। অবৈধভাবে সিটি করপোরেশনে আর কোনো কাজ হবে না। আমি এখানে কাজ করতে এসেছি। জনগণ যেন দেখে, আমরা শহরের জন্য কাজ করার চেষ্টা করছি।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ নিজ কাজে মনোযোগী হতে হবে। সবাইকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যে কোনো সময়ে আমাকে কাছে পাবেন। আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এসেছি জনগণের সেবা করার জন্য। আমাদের সাধ্যানুযায়ী এলাকার উন্নয়নে কাজ করব। নতুন ওয়ার্ডগুলোতে বিগত সময়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। উত্তরখানের মানুষকে সেবা নিতে উত্তরা আসাটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। তিনি দক্ষিণখানে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান এবং উত্তরখানে সিটি করপোরেশন অফিস স্থাপনের জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সভায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নাগরিক সেবা প্রদানসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। হকার ব্যবস্থাপনা ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-১,৬, ৭ ও ৮-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর