July 25, 2026, 11:04 pm

টঙ্গী থানা আ.লীগের অফিসে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন

Reporter Name
  • আপডেট Thursday, February 26, 2026
  • 175 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুরের টঙ্গীতে ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা টানানো হয়েছে। তবে কে বা কারা এগুলো টানিয়েছেন, তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকালে ব্যানার টানানো দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
টঙ্গী নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান (রাসেল) ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি–সংবলিত একটি ব্যানার টানানো হয়েছে। ব্যানারের ভিডিও নিজের ফেসবুকে পোস্ট দিয়ে জাহিদ আহসান লিখেছেন, টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা টঙ্গীতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন। ওই কার্যালয়ের সামনে আজ ভোর থেকে একটি ব্যানার দেখা যায়। তবে কে বা কারা ব্যানারটি টানিয়েছে, তাঁরা জানতে পারেননি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আওয়ামী লীগের লোকজন ব্যানার টানাইছে, এ রকম কোনো তথ্য আমার কাছে নেই। তবে টঙ্গী আওয়ামী লীগের কার্যালয়ে একটি ব্যানার টানানো রয়েছে। কে বা কারা টানাইছে, আমার জানা নেই। এটি আগে আওয়ামী লীগের কার্যালয়ে থাকলেও বর্তমানে পরিত্যক্ত ভবন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর