April 20, 2026, 10:10 pm

গাজীপুর সিটির ৩৮নং ওয়ার্ডে ন্যায্য মূল্যে ফ্রেশ এলপি গ্যাস বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, February 25, 2026
  • 159 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড এলাকার গ্যাস সংকটপূর্ণ এলাকায় ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার সিটি কর্পোরেশনের বগারটেক, জয় বাংলা রোড, বড়বাড়ী এলাকায় এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। মেসার্স লিমন ব্রাদার্স এর উদ্যোগে ফ্রেশ এলপি গ্যাস গ্রাহকরা ন্যায্য মূলে গ্যাস পেয়ে গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অপরদিকে ন্যায্য মূল্যে গ্যাস পেতে গ্রাহকরা সকাল থেকে লাইনে দাড়িয়ে গ্যাসের সিলিন্ডার নিতে দেখা গেছে।
গ্রাহকরা জানান, এই ফ্রেশ এলপি গ্যাস মাপে সঠিক এবং দামেও কম। তাই এই গ্যাস ব্যবহার করছেন তারা। যারা ন্যায্য মূল্যে গ্যাস বিক্রির উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি তারা গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এ সময় মেসার্স ব্রাদার্স ও ফ্রেশ এলপি গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) খাতে কর-সুবিধা দিয়ে বাজারে স্থিতিশীলতা আনার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে জানান, এলপি গ্যাসের ওপর বিদ্যমান ভ্যাট কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
বিশ্লেষকরা জানান, কর-ছাড় বাজারে তাৎক্ষণিক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে সরবরাহ ব্যবস্থার দক্ষতা, মজুদ সক্ষমতা ও আমদানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত না হলে মূল্য স্থিতিশীলতা টেকসই হবে না। সরকারের সামনে এখন চ্যালেঞ্জ—রাজস্ব ক্ষতি সামলে বাজারে প্রকৃত মূল্য-সুবিধা পৌঁছে দেওয়া এবং কর-ছাড়ের সুবিধা যাতে ভোক্তারা বাস্তবেই পান, তা তদারকি করা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর