মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এমপি নির্বাচিত হয়েই জনগনের সেবা করার কাজে নিয়োজিত।এরই অংশ হিসেবে মাহে রমাদ্বান শরীফ রোযার সম্মানার্থে উপজেলা পরিষদ চত্বরে কমদামে গরুর গোশত বিক্রির শুভ উদ্ভোধন করেন।সহযোগিতায় উপজেলা প্রশাসন। যার মূল্য প্রতি কেজি ৬৫০/ টাকা।সোমবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পরিবেশ বান্ধব চারা গাছ লাগান লুৎফুল্লাহেল মাজেদ এমপি।এসময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান পাশে ছিলেন।জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যেসব মিটিং সভা,উঠান-বৈঠক,গণসংযোগের সময় জনসাধারণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করতে দেখা যায়।অপরদিকে মাজেদ এমপির নিকট বিভিন্ন বিষয়ে সংবাদ আসলে তাৎক্ষনিক ব্যবস্থা নেন।সম্প্রতি দলীয় সৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসামাত্রই বিএনপির কতিপয় নেতাকে দলথেকে বহিস্কার করেই আলোচিত হন।তার কাছে কোন রকম অন্যায় দূর্ণীতি-জালিয়াতী,সন্ত্রাসী কর্মকান্ড করে স্থান নেই বলে সাফ জানিয়েছেন।রহিম নামের এক ব্যক্তি বলেন মাজেদ ভাই এমপি হয়েই এলাকায় শান্তি, জানমালের নিরাপত্তা দিছে।আমি তার জন্য দোয়া করি।এব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলাকে সুন্দর ভাবে গড়তে মাজেদ এমপি সকলের সহযোগিতা চান।