স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের নয়া রাজনৈতিক প্রশাসক নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের বলেছেন, গাজীপুর সিটিকে গ্রীন ও ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার পাশাাশি চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস বন্ধে গাজীপুর সিটি কর্পোরেশনকে বাংলাদেশের মধ্যে একটি মডেল সিটি হিসাবে হিসাবে গড়ে তোলা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনে সদ্য নিয়োগ পাওয়া নয়া প্রশাসক শওকত হোসেন সরকার সোমবার ২৩ ফেব্রুয়ারী গাজীপুরের কাশিমপুরের বাসভবনে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্হানীয় সরকারে আমার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে উন্নয়ন কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গাজীপুর সিটিকে গ্রাীন ও ক্লিন সিটি হিসাবে গড়ে তোলা হবে।
আমার দলের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি দূর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তুলবো। গাজীপুর সিটির নয়া প্রশাসক শওকত হোসেন সরকার জনকণ্ঠকে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের বিশাল গুরুদায়িত্ব পালনে আমার নগরবাসীর সহযোগিতা একান্ত কাম্য। নাগরিকদের সহায়তায় গাজীপুর সিটি দেশের একটি মডেল সিটিতে পরিণত করা হবে। বিএনপি নেতা শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের খবরে দিনব্যাপী রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সকল শ্রেণীপেশার মানুষ তার বাসভবনে ভীড় জমিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।