July 26, 2026, 12:07 am

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, February 23, 2026
  • 147 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২০২৬ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।উপজেলা পরিষদ হল রুমে একুশে ফেব্রুয়ারিতে আলোচনা সভা অনুষ্টিত হয়।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি।
অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।বিশেষ অতিথি সহকারি কমিশনার(ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস,থানা অফিসার ইনচার্য রবিউল আযম।অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃআমিরুল ইসলাম ভুইয়া মনি,যুগ্ম আহবায়ক একেএম হারুন ষর রশিদ,যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা,শরীফ আবেদীন জায়েদী,পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক,সদস্য সচিব নুরে আলম জিকু, উপজোলা স্বেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহবায়ক রফিকুল ইসলাম রফিক,মোঃ কামাল হোসেন সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর