May 31, 2026, 4:19 pm

চাঁদা না দেওয়ায় আব্দুল্লাহপুরে হোটেল ম্যানেজারের উপর হামলা থানায় অভিযোগ

Reporter Name
  • আপডেট Monday, February 23, 2026
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: চাঁদা না দেওয়ায় রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় হোটেল পালকি ইন্টার ন্যাশনালের ম্যানেজার মো: ইকবাল হোসেনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ইকবার হোসেন জানান, দীর্ঘদিন যাবত সুনামের সহিত আবাসিক হোটেল এর ব্যবসা পরিচালনা করে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কিছু সংখ্যক সন্ত্রাসী চাঁদাবাজ ভুয়া সাংবাদিক আমার নিকট এসে ২লক্ষ টাকা চাঁদা দাবী করে। তার দাবীকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় তিনি তার দলবল নিয়ে আমার উপর হামলা করে এবং এলোপাথারিভাবে কিল-ঘুষি মারতে তাকে। এ সময় হোটেলের ক্যাশ থেকে নগদ ১লক্ষ ৫০হাজার টাকা, হোটেলের সকল স্টাফ ও ম্যানেজারেরসহ মোট ১০টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এরমধ্যে হোটেল মালিক পক্ষের ডিরেক্টর ফাহিম আহমেদ এর মোবাইল সেটও রয়েছে। যাহা স্যামসাং ফোল্ট-৭ মডেল। বর্তমান বাজার মূল্য প্রায় ১লক্ষ ৮০হাজার টাকা। উক্ত সাংবাদিকের নাম জিয়াউর রহমান ফকির (৪২), পিতা-সালাম ফকির, ঠিকানা সাইদ গ্যান্ড, লেবেল-৬, সেক্টর-৭, উত্তরা, ঢাকা।
সূত্রে জানা যায়, ওই সাংবাদিক পরিচয়কারী জিয়াউর রহমান ফকির উক্ত এলাকায় কিশোর গ্যাংগ এর মূল হোতার সহযোগী। কিশোর গ্যাংগ এর মূল হোতা এবং ভুয়া সাংবাদিক সৌরভ ও তার উপর হামলা করে। অনলাইন ভিত্তিক প্রায় সকল পত্রিকায় বিবাদী জিয়াউর ও সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজী অভিযোগ রয়েছে। যাহার ভিডিও ফুটেজ ও স্থির ছবি রয়েছে। এছাড়াও হোটেল মালিক এলাকার গন্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে সালিশ বৈঠকে উক্ত জিয়াউর রহমান সন্ত্রাসী চাঁদাবাজ এবং সৌরভ তার সহযোগী বলে স্বীকারোক্তি মূলক লিখিত জবানবন্ধী সাদা কাগজে লিখিত আকারে দিয়েছে এবং এর স্বপক্ষে ভিডিও ধারণ করা রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর