May 31, 2026, 7:28 pm

গাজীপুরে ২০,৬০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, February 17, 2026
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা যায়, জিএমপি’র গাছা থানা অধীন বোর্ডবাজার ভূষিরমিল এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের তথ্য পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে খ্রীষ্টিয়ান ডিসাইপ্লশীপ সেন্টার (সিডিসি) সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে বিকেল ২টায় পিয়ারু (৩৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার আজিমপুর (আমানত খানের বাড়ী) এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর