April 21, 2026, 3:51 am

গাজীপুর-২ আসনে বিপুল ভোটে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হওয়ায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন

Reporter Name
  • আপডেট Sunday, February 15, 2026
  • 117 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি বিপুল ভোটে বিজয় অর্জন করায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা এক শুভেচ্ছা বার্তায় এম মঞ্জুরুল করিম রনিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি তার মেধা, প্রজ্ঞা ও রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন। গাজীপুর-২ আসনের গুরুদায়িত্ব গ্রহণের মাধ্যমে মঞ্জুরুল করিম রনি জাতীয় সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবেন। টঙ্গী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে মঞ্জুরুল করিম রনি ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর