July 26, 2026, 4:39 am

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুন

Reporter Name
  • আপডেট Saturday, February 14, 2026
  • 152 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।
স্থানীয়রা জানান, প্রথমে শফিউদ্দিনের ঝুট গোডাউনে আগুন লাগে। পরে পাশের একটি ফার্নিচারের দোকান ও একটি বসতবাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্য শাহীন আলম জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। কিন্তু আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে গোডাউনে ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর