August 23, 2026, 9:14 pm

‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে…. পরীমণি

মাসুদ আলম
  • আপডেট Friday, June 23, 2023
  • 144 জন দেখেছে

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরীমণির এখনো রাজের সাথে কাগজ-কলমে কিংবা আইনিভাবে ডিভোর্স হয়নি । তবে স্বামী অভিনেতা শরিফুল রাজের থেকে আলাদা থাকছেন তিনি। একই সঙ্গে নিজেকে এখন রাজের স্ত্রী নন বলেও দাবি করেন নায়িকা।

তবে এখন আর স্বামী রাজের বিষয়ে কোনো কথা বলতেও দেখা যায় না পরীমণিকে। তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে থাকেন। এইতো, কিছুদিন আগেই বিশ্ব বাবা দিবসে একটি স্ট্যাটাস দিলেন। আর এবার ‘সাবেক’ উল্লেখ করে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দিলেন তিনি।

আজ শুক্রবার বেলা ১১টা ২৫ মিনিটে ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে তিনি লেখেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে….। যেভাবে এখন মাস পেরিয়ে যায়। কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি।’

পরীমণি আরও লেখেন, ‘হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর