July 23, 2026, 9:14 pm

গাজীপুরে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

Reporter Name
  • আপডেট Sunday, February 8, 2026
  • 157 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::  আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য গাজীপুরের ৫টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলিতে আজ রোববার থেকে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। কড়া নিরাপত্তা মধ্যদিয়ে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতিতে এইসব নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ব্যালট বিতরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। পরে আলোচনা শেষে নতুন চিঠির মাধ্যমে আজ রোববার থেকে বিতরণ কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়।
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও ইসির মনিটরিং টিম তৎপর রয়েছে। ভোটের দিন সব কেন্দ্রে পর্যাপ্ত ব্যালট, ভোটকর্মী ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর