July 9, 2026, 11:10 am

দুই প্রজন্মের তারকা নিয়ে স্পর্শিয়া

মাসুদ আলম
  • আপডেট Friday, June 23, 2023
  • 117 জন দেখেছে

অর্চিতা স্পর্শিয়া শোবিজে পায়ের তলার মাটি শক্ত করেছেন। তবু ভূরিভূরি কাজ কখনও করেননি । বরাবরই সময় নিয়ে, বেছে কাজ করেন তিনি।

যেমন অনেক দিন পর তাকে সিনেমায় পাওয়া গেলো চলতি মাসে। গত ১৬ জুন মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’। কালজয়ী নায়িকা রোজিনা পরিচালিত এই ছবিতে তাকে দেখা গেছে নিরবের সঙ্গে।

আসন্ন কোরবানির ঈদে স্পর্শিয়া হাজির হচ্ছেন ছোট পর্দায়। তবে নাটক-টেলিফিল্মের অভিনয়ে নয়, ভিন্ন ভূমিকায়। তা হলো অনুষ্ঠান উপস্থাপনা। বিটিভির বিশেষ তারকা আড্ডার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। ‘ঈদ আড্ডা’ শীর্ষক এ আয়োজনে স্পর্শিয়ার অতিথি হয়েছেন দুই প্রজন্মের চারজন তারকা। তারা হলেন- কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী ডলি জহুর; আর এ প্রজন্মের আব্দুন নূর সজল ও মাসুমা রহমান নাবিলা। আড্ডায় অংশ নিয়ে তারা বিভিন্ন শুটিংয়ের মজার স্মৃতি এবং ঈদে কোরবানির মাংস বিলি করার স্মৃতি শেয়ার করেছেন। অনুষ্ঠানটি দেখার আহ্বান জানিয়েছেন স্পর্শিয়া।

আফরোজা সুলতানার প্রযোজনায় এই ‘ঈদ আড্ডা’ প্রচারিত হবে ঈদের দিন বিকাল ৫টা ৪৫ মিনিটে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর