July 26, 2026, 6:32 am

কালিয়াকৈরে সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, February 6, 2026
  • 139 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সায়েন্স অলিম্পিয়াড ২০২৬ এর প্রথম আসরের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এস. এম. খালিদ হোসেন।
তিনি তার সভাপতির বক্তব্যে বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের অলিম্পিয়াড অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহজাহান আলী। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার প্রশংসা করে বলেন, আজকের এ তরুণ বিজ্ঞানীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর হবে।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সায়েন্স অলিম্পিয়াড প্রোগ্রামের আহ্বায়ক এবং পূর্ববচন্দ্র স্পোর্টিং ক্লাব বা পিএসসির প্রধান পৃষ্ঠপোষক সরোয়ার হোসেন আকুল। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও চর্চা তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর