June 3, 2026, 3:47 am

গাজীপুরের বিলাসপুরে আক্তার হোসেনের নেতৃত্বে বিএনপির গণসংযোগ

Reporter Name
  • আপডেট Wednesday, February 4, 2026
  • 120 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-২ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিলাসপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি’র পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সাধারণ ভোটার, ব্যবসায়ী, নারী ভোটারসহ সর্বস্তরের মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক যুবদল নেতা আক্তার হোসেনের নেতৃত্বে বিলাসপুর এলাকার প্রায় প্রতিটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সরাসরি ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির নেতাকর্মীরা। প্রচারণায় নারী ভোটারদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং মা-বোনদের হাতে হাতে লিফলেট পৌঁছে দিয়ে তাদের মতামত শোনা ও ভোট প্রার্থনা করা হয়।
প্রচারণাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তুলে ধরা হয়, যেখানে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু, বেকার সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তন এবং আধুনিক, স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। নেতাকর্মীরা ভোটারদের উদ্দেশে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড মদিনাতুল উলুম নির্বাচন কেন্দ্র কমিটির আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ডা. সেলিম পারভেজ, মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্র কমিটির উপদেষ্টা ও গাজীপুর মেট্রো সদর থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম কাঞ্চন, কেন্দ্র কমিটির সদস্য সচিব মাকসুদুর রহমান মুন্না, পাশাপাশি বিএনপি নেতা বাসেত, জহিরুল ইসলাম রুবেল, জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, গাজীপুর-২ আসনে বিএনপির মাঠপর্যায়ের প্রচারণা ততই জোরালো হচ্ছে এবং ঘরে ঘরে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে জনসমর্থন আদায়ে দলটি সক্রিয়ভাবে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর