July 23, 2026, 11:13 pm

মঞ্জুরুলের আসনে বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী গণঅধিকারের জসিম

Reporter Name
  • আপডেট Sunday, February 1, 2026
  • 169 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ায় আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। আজ রোববার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি পোস্টে বলেন, যেহেতু কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি এর মনোনয়ন বাতিল করেছে আপিল বিভাগ, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন হবে বিএনপি জোটের প্রার্থী।
কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থীকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সমর্থন দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর