July 23, 2026, 12:23 pm

গাজীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, February 1, 2026
  • 167 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখা। “মাদক নয়, খেলাধুলায় আসক্ত হই” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ। গ্ত শুক্রবার ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে এ ম্যাচের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখা। খেলাটি ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ম্যাচে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেনের নেতৃত্বে রণতূর্জ একাদশ এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ধূমকেতু একাদশ অংশ নেয়। টসে জিতে ধূমকেতু একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১১৭ রান। দলের পক্ষে ইউসুফ ঝড়ো ব্যাটিং করে সর্বোচ্চ ৫৭ রান করেন। রণতূর্জ একাদশের হয়ে ইমরান হোসেন, এমদাদ ইমন ও জয় দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রণতূর্জ একাদশ শুরু থেকেই চাপে পড়ে যায়। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করতে পারে মাত্র ৭২ রান। দলের পক্ষে আশরাফুল সর্বোচ্চ ২৪ রান করেন। ধূমকেতু একাদশের তানভীর আহমেদ ও মোমিন বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে দুটি করে উইকেট নেন।
খেলাটি সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন তানজিনা ইসলাম জেরিন, যিনি দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করেন।
খেলা শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দৈনিক কালের কণ্ঠের গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম।
এ সময় বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলের হাতে রানার আপ ট্রফি তুলে দেন।
মাদক বিরোধী ম্যাচটিতে আরও উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, এমদাদ ইমন, আবু বক্কর সিদ্দিক, রাকিবুল ইসলাম আরিফ, মোমিন তালুকদার, শহীদুল ইসলাম বাপন, আমিনুল ইসলাম জয়, তানজিম, বিপ্লব, সিয়াম, ইউসুফ, রুবেল, মিতুল, আশরাফুল ইসলাম, সুজনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণরা। এই আয়োজন প্রমাণ করেছে- সচেতনতা তৈরি করতে শুধু সভা-সেমিনার নয়, খেলাধুলার মতো ইতিবাচক মাধ্যমও হতে পারে শক্তিশালী সামাজিক আন্দোলনের হাতিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ আহমেদ শামীম বলেন, “মাদকবিরোধী আন্দোলনে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। মাঠে তরুণদের সক্রিয় অংশগ্রহণ তাদের ইতিবাচক পথে পরিচালিত করে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ সমাজ উপকৃত হবে।”
বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন বলেন, “মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। খেলাধুলা তরুণদের সুস্থ, সচেতন ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই এমন আয়োজনের মাধ্যমে তরুণরা মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হোক।
ম্যাচ পরিচালনায় দায়িত্ব পালনকারী তানজিনা ইসলাম জেরিন বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা, সহনশীলতা ও সুস্থ প্রতিযোগিতার শিক্ষা দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের মাঠমুখী করবে এবং ইতিবাচক পথে এগিয়ে যেতে উৎসাহ দেবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর