October 12, 2026, 1:23 pm

রাজশাহীতে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, June 22, 2023
  • 161 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :: রাজশাহীতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্‌। 

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নরেশ চাকমা, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ডিবি) সামসুন নাহার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মোকছেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনসহ রাজশাহী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮টি জেলার ১৬টি কলেজ অংশ গ্ৰহণ করেছে। উদ্বোধনী খেলায় জেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সঙ্গে নওহাটা সরকারি ডিগ্ৰি কলেজ অংশগ্রহণ করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর