July 9, 2026, 1:56 pm

শ্রীপুরে জটিল রোগে আক্রান্তদের মাঝে সহায়তার অর্থ বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, June 21, 2023
  • 135 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে জটিল রোগে আক্রান্ত ৩৪ জনের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে ১৭ লাখ টাকার আর্থিক অনুদানের চেক ও দুইজন প্রতিবন্ধীর মাঝে দুইটি হুইল চেয়ার  বিতরণ করেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, গাজীপুর জেলা সমাজ সেবার উপ পরিচালক এস এম আনোয়ারুল করিম, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরে আলম মোল্লাসহ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর