July 9, 2026, 8:49 am

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

Reporter Name
  • আপডেট Thursday, December 25, 2025
  • 162 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩) ও নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫)। অনাদি ও কমলা সম্পর্কে নানি-নাতনি। সাদিয়া বেগম তাদের প্রতিবেশী ছিলেন।
পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানি-নাতনি ও তাদের প্রতিবেশী সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হয়ে অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতাবস্থায় অনাদি আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমান বলেন, অনাদি আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক বলেন, যেহেতু এটি রেলওয়ে সংশ্লিষ্ট দুর্ঘটনা। তাই রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর