June 4, 2026, 2:37 am

গাজীপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ সভা

Reporter Name
  • আপডেট Wednesday, December 24, 2025
  • 142 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদার করার লক্ষ্যে গাজীপুরে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ডায়ালগ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের গাজীপুর রিজিওনাল অফিসে আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোসাঃ তানিয়া তাবাসসুম। তিনি বলেন, “নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। সহিংসতামুক্ত সমাজ গড়তে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তার পথ আরও সহজ করতে হবে।”
ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শিরিনা আক্তার।
অনুষ্ঠানে মূল আলোচনায় অংশ নেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইব্রাহীম খলিল উল্লাহ, গাজীপুর অঞ্চলের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর রিজিওনাল ম্যানেজার আনোয়ার হোসেন এবং শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান।
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তারা নারী ও শিশু নির্যাতন রোধে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক গাজী মামুন, সদস্য রেজাউল কবির রাজিব, এনএফএবি এইচ-এর ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আলম, পিইও-এর ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, অ্যাডভোকেট রুবেল মিয়া, নাসরাত জাহান নিপাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর