পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষের কাণ্ডারি এম. মঞ্জুরুল করিম রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহসিনসহ গাজীপুরের বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন এবং দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সর্বাত্মক ও শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এক ঐতিহাসিক মাইলফলক হবে। গাজীপুরের বিএনপি পরিবার দেশনায়কের প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।