June 4, 2026, 3:46 am

দেশনায়ক তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ ৩০০ ফিট এলাকায় পরিদর্শন

Reporter Name
  • আপডেট Tuesday, December 23, 2025
  • 147 জন দেখেছে
মো: আক্তার হোসেন ডালি :: দেশনায়ক তারেক রহমানের বহুল প্রত্যাশিত ও ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশের মতো গাজীপুরেও দলীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুরের ৩০০ ফিট এলাকায় প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন গাজীপুর মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষের কাণ্ডারি এম. মঞ্জুরুল করিম রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহসিনসহ গাজীপুরের বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন এবং দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সর্বাত্মক ও শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এক ঐতিহাসিক মাইলফলক হবে। গাজীপুরের বিএনপি পরিবার দেশনায়কের প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর