May 25, 2026, 4:10 pm

বারাকা ফিমেল ডি আইসির উদ্যোগে টঙ্গীতে ট্রাই মান্থলি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, June 19, 2023
  • 379 জন দেখেছে

শামীমা খানম :: গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় বারাকা ফিমেল ডি আইসির উদ্যোগে আজ সোমবার ট্রাই মান্থলি সভা অনুষ্ঠিত হয়েছে। গোরিটি রত্না পেরারার সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রিকভারি ক্লায়েন্ট ও বারাকা ডি আইসি সদস্যবৃন্দ। বারাকার ড্রপ ইন পুরুষ, বারাকা শিশু দিবা আশ্রয় কেন্দ্র, বারাকা ড্রপিং সেন্টার মহিলাদের নিয়ে এই বারাকা হাউস চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠিত গত সাত বছর যাবত টঙ্গীর নতুন বাজারে। সমাজের পিছিয়ে পড়া যৌনকর্মী, মাদক সেবী ও পথশিশুদের নিয়ে এই অনুষ্ঠান গত পাঁচ মাসে কি কি কার্যক্রম করা হয়েছে তা এই সভায় সকলকে জানানো হয়। টঙ্গীর মাদক সেবীদের বিভিন্ন স্থানে খোলা ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ,নেই চিকিৎসা, নেই খাবার ,নেই ভালো আশ্রয় কেন্দ্র ,যা এই বারাকার মাধ্যমে পেয়ে যাচ্ছে সকল মাদক সেবী নতুন জীবন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর