July 28, 2026, 1:57 pm

পূবাইলে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটক ১

Reporter Name
  • আপডেট Monday, December 15, 2025
  • 238 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি :: গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভূয়া সরকারি কর্মকর্তা পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. দেলোয়ার হোসেন (৪২)।
পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মিরের বাজার ডাচ-বাংলা ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলনের পর ইজিবাইকে বাড়ি ফেরার পথে পূবাইল বাজারগামী সড়কের মাথায় টঙ্গী–কালীগঞ্জ মহাসড়কে একটি নোয়া গাড়িতে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ভুক্তভোগী রনি আন্তনী রোজারিওকে হ্যান্ডকাফ পরিয়ে মারধর করে। পরে চোখ-মুখ বেঁধে টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পূর্বাচল এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় পূবাইল থানায় মামলা দায়েরের পর এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ ডিসেম্বর ভোরে হায়দরাবাদ চৌরাস্তা এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পুলিশ, র‌্যাব ও সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিলেন।
পুলিশ জানায় , গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর