June 4, 2026, 9:31 am

রাজধানীর উত্তরায় জুলাই রেবেলসের ২ সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ

Reporter Name
  • আপডেট Sunday, December 14, 2025
  • 155 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর উত্তরা পাবলিক কলেজের পাশে জুলাই রেবেলস সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহতরা হচ্ছে- জুলাই রেবেলসের সদস্য রেজোয়ান ও ইয়াছিন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে উত্তরা ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুলাই রেবেলসের সহসংগঠক শাহরিয়ার পারভেজ বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ক্ষীপ্ত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠনের কার্যালয়ে হামলা চালায়। সংগঠনের সংগঠক সাইফুল ইসলামকে টার্গেট করে এ হামলা চালায় তারা। এ সময় সাইফুল ইসলামকে কার্যালয়ে না পেয়ে সদস্য রেজোয়ান ও ইয়াছিনকে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী বলেন, রেজোয়ান নামে জুলাই রেবেলস সংগঠনের এক সদস্য আহত হয়ে ইউএসবি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানতে পেরেছি। উত্তরা ৮ নম্বর ও ৬ নম্বর সেক্টরের মাঝামাঝি রেললাইনের পাশে কার্যালয়টি অবস্থিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর