June 4, 2026, 11:08 am

গাজীপুরে তথ্য বাণীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট Sunday, December 14, 2025
  • 137 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে মিডিয়া ভুক্ত জাতীয় সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক প্রয়াত আমিনুল হক সাহেবের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর বনমালা রোডে অবস্থিত চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদের সভাপতি ও বৃহত্তম গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব, জাতীয় সাংবাদিক সোসাইটি ও তথ্য বাণী পত্রিকার প্রধান সম্পাদক নাছির উদ্দীন বুলবুল, দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি বায়োজিদ আহমেদ, গাজীপুর মহানগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বৃহত্তম গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দিকুর রহমান হাজী মুছা, তথ্য বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক শরিফুল হক, চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদ ও পুবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি ও পুবাইল কলেজের অধ্যক্ষ আবুল হোসেন চৌধুরী, ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা প্রয়াত আমিনুল হক সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, আমিনুল হক ছিলেন একজন নিরহংকার, মানবিক ও পরোপকারী মানুষ। ব্যক্তি জীবনে তিনি কখনো কারও সঙ্গে উঁচু গলায় কথা বলেননি এবং সর্বদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী আচরণে সকলের ভালোবাসা অর্জন করেছিলেন। আলোচনা শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর