October 8, 2026, 3:15 pm

অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, চলছে অভিযান

Reporter Name
  • আপডেট Saturday, December 13, 2025
  • 206 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: খুলনার জোড়াগেট এলাকায় অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার রাত সাড়ে ৬টার দিকে কেএমপি ডিবির একটি টিম অভিযান চালিয়ে কারখানাটির অস্তিত্ব শনাক্ত করে।
কেএমপির ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম জানান, ডিবির কাছে আগে থেকেই তথ্য ছিল যে ওই এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, ছাঁচ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, অস্ত্র তৈরির কারিগরকে ঈশ্বরদী থেকে আনা হয়েছে। জোড়াগেট এলাকায় অস্ত্রের বিভিন্ন পার্টস তৈরি করা হলেও চূড়ান্ত সংযোজন করা হতো অন্য একটি স্থানে। এসব অস্ত্র খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলে সন্ত্রাসী ও জলদস্যু চক্রের কাছে সরবরাহ করা হতো।
অভিযান অব্যাহত রয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান রয়েছে। অভিযান সম্পন্ন হলে বিস্তারিত জানানো যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর