স্টাফ রিপোর্টার:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ড পূর্ব আরিচপুর এলাকায় বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিকের বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার ৪৫ নং ওয়ার্ডের পূর্ব আরিচপুর এর ডাক্তার আলী আকবরের বাড়ি বিএনপি নেতা মিন্টু ও তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে দখলের চেষ্টা করছে। ডাক্তার আলী আকবর মারা যাওয়ার পর তার ১৬ জন সন্তান উক্ত বাড়িতে বসবাস করছে। ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী নেতা টুটুল সরকারগংরা একাধিকবার ওই বাড়িটি দখল করার চেষ্টা করেছে এবং মিথ্যা মামলা, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এছাড়াও সাংবাদিক শামীমা ও তার ভাই বোনেসহ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এই হামলায় সাংবাদিক শামীমা খানমের একটি চোখ নষ্ট হয়ে যায়।
গত ৫ আগস্টের পর টুটুলের আপন বড় ভাই মোস্তফা সরকার বিএনপি করার কারণে তারা ভাড়াটিয়া সন্ত্রাসী, টোকাই নূরে আলম গং দ্বারা শামীমা ও তার পরিবার ওই বাড়িটি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। উক্ত বিষয়টি টঙ্গী পূর্ব থানা বিএনপি’র উর্ধ্বতন নেতাদের জানালেও কোন সমাধান পাওয়া যায়নি। বরং তারা সাংবাদিক শামীমা ও তাদের পরিবারের সকলকে উচ্ছেদের জন্য উঠে পড়ে লেগেছে ও পিটিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে ভুক্তভোগীর পরিবারের লোকজনের জান মালের নিরাপত্তা হীনতায় ভুগছে। হামলা ও দখলকারীরা হচ্ছে- কসাই সাঈদ আলী, টোকাই নূরে আলম, আকাশ, নুরুজ্জামান, দিপু ,শাহীন, রহিমা, নাসিমা, দীপা, আসমা, ছাগল আলী শিউলি, কসাই সাইদ আলির বউ শান্তা, এসব সন্ত্রাসীরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভুক্তভোগীরা প্রশাসনের আশু হস্তক্ষেপ থেকে কামনা করছেন।