May 31, 2026, 2:26 am

ডাকাতদলের আস্তানা থেকে জিম্মি ৮ জেলে উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, December 10, 2025
  • 80 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সুন্দরবনের ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রাখে। কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেখান থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং সাত রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা ৮ জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার জেলেরা হলেন ৪ নং কয়রার দেসার আলীর ছেলে আতিয়ার (২৮), এক গ্রামের আবু সাঈদ গাজির ছেলে আবুল খায়ের গাজি (২৪), মৃত মাদার আলীর ছেলে মকছেদ আলী (৫০), গনি হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৩৭), যাবদ রপ্তানের ছেলে কৃষ্ণপদ রপ্তান (৪৫), অগর মন্ডলের ছেলে সুগদেব মন্ডল (২৭), মহারাজপুর গ্রামের মৃত মালেক ঢালীর ছেলে মোশারফ হোসেন ঢালী (৬০), একই গ্রামের মৃত সবেদ আলী গাজির ছেলে জলিল গাজি (৩৫)।  তারা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ৭ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর