October 8, 2026, 5:03 pm

কালীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

Reporter Name
  • আপডেট Wednesday, December 10, 2025
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”-এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা এবং কালীগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক আফসানা আক্তার প্রমুখ।
বক্তারা নারীর স্বাবলম্বিতা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজে সহিংসতার বিরুদ্ধে সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে “বেগম রোকেয়া ও নারীর ক্ষমতায়ন” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর